বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কমলগঞ্জ তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান

সালাহউদ্দিন শুভ / ৩৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১২ জুন, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার (১২ জুন) সকাল ১১টায় উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর এলাকায় তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে এ অনুষ্টানের আয়োজন করা হয়।

তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রুনা বেগম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল।

প্রধান শিক্ষক নিরঞ্জন দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নিয়াজ মোর্শেদ রাজু, সাফাত আলী সিনিয়র মাদ্রাসার ইংরেজি প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমান আলী, ইউপি সদস্য তোফাজ্জল করিম চৌধুরী শ্যামল, সাংবাদিক সাব্বির এলাহী, শাহীন আহমেদ, শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

বক্তব্যে অতিথিরা বলেন, তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি রেজাল্ট সত্যিই অভিভূত হওয়ার মতো। প্রতিষ্ঠাতা পরিবারের নির্দেশনায় সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীর অক্লান্ত পরিশ্রমের ফসল হলো-এই ভালো রেজাল্ট। আগামীতে যেন এই রেজাল্ট বহাল রেখে আরও ভালো রেজাল্ট উপহার দিতে পারে এই আশা ব্যক্ত করেন। তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৯০% পাস করেছে।’

অসংখ্য চ্যালেঞ্জের মুখেও দারিদ্রতাকে পেছনে ফেলে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিদ্যালয়সহ এলাকার সুনাম রক্ষা করায় কৃতি ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের সাফল্য এবং গরীব শিক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের ২৫০জন শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর