বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

জুড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ১১৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ জুন, ২০২৪

মৌলভীবাজার জেলার জুড়ীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মনতৈল গ্রামের বিল্লাল মিয়ার ছেলে কেবি এ হিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মো. রানা (৮) ও মো. ফারুক মিয়ার ছেলে একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রানা (৯) বন্যার পানিতে খেলা করছিল। খেলাধুলার একপর্যায়ে দুই বন্ধু হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মো. রানাকে মৃত ঘোষণা করেন। অপর শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিবুর রহমান জানান, ‘এলাকাবাসীর সহায়তায় আমরা ওই দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতালে তাদেরকে দেখতে যাই। বন্যার পানি বাড়তে থাকায় এ ধরনের আরও ঘটনা ঘটতে পারে। তাই এই সময়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

জুড়ী থানার এসআই সিরাজুল ইসলাম জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় এ দুই শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর