বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সালাহউদ্দিন শুভ / ৩৮৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ জুন, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে পৌরসভা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০জুন) দুপুরে উপজেলার তিলকপুর মাঠে সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা এর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।

কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনজুর আহমেদ আজাদ মান্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মো. সালাহউদ্দিন, স্কাউট সম্পাদক ও মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাহিদ আলী, ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছন্দা বেগম। এছাড়াও খেলায় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাপনী খেলায় (বালক) ডাঃ চেরাগ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে রামপাশা বালিক সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) দলকে পরাজিত করে এবং কুমড়া কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) দল ২-০ গোলে ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। টুর্ণামেন্টে কমলগঞ্জ পৌর এলাকার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২০টি দল অংশগ্রহন করে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর