শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

জুড়ীতে শিশু উন্নয়ন প্রকল্পের বার্ষিক উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: / ১৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৭ জুন, ২০২৪

মৌলভীবাজারের জুড়ীতে আন্তর্জাতিক সংস্থা “কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের উদ্বোধনী ও বার্ষিক উপহার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিন টিলা পুঞ্জিতে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এবং বার্ষিক উপহার বিতরণ করেন ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু।

লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এলডিএফ) চেয়ারম্যান সিনিয়র পালক পাইরিন সুটিংয়ের সভাপতিত্বে ও সমাজকর্মী মাইকেল নংরুমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরমচাল লুমডনবক মিশনের পরিচালক ও এলডিএফ’র সাধারণ সম্পাদক লাভলী সুছিয়াং, প্রকল্প সমন্বয়কারী (পিডিএ) কনসালটেন্ট ডেন্টিনা মারলিয়া, এলবিনটিলা পুঞ্জির হেডম্যান (মান্ত্রী) এন্টনি পাটুয়াট।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বরমচাল (বিডি-০৪০৬) এর ব্যবস্থাপক পিউস পঃস্না, ইউপি সদস্য উত্তম গোষামী, প্রকল্পের চেয়ারম্যান সিউইং আমলেনরং, সেক্রেটারি লক্ষ্মী পঃথিমি, প্রকল্প ব্যবস্থাপক ডিকো সুরং, এলসিসি সদস্য ছেনমন তালাং প্রমুখ।

এ সময় প্রকল্পের ১৮০ জন উপকারভোগীর মাঝে বার্ষিক উপহারের ১টি করে পাতি, মশারী ও ছাতা বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর