শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

দ্বিতীয় বিয়ের আভাস মোনালিসার

অনলাইন ডেস্ক / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৭ জুন, ২০২৪

সুহাসিনী বলে পরিচিত টিভি পর্দার জনপ্রিয় মুখ মোজেজা আশরাফ মোনালিসা। যার হাসিতে মুগ্ধ হয় হাজারো তরুণ-যুবক। একসময় মডেলিং ও অভিনয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি। এখন আর আগের মতো পর্দায় দেখা যায় না তাকে। তবে সম্প্রতি কাজে ফেরার ইচ্ছা পোষণ করেছেন এই অভিনেত্রী। ২০১২ সালে মোনালিসার ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায়, ঠিক তখনই তিনি বিয়ে করেন নিউইয়র্ক প্রবাসী ফাইয়াজ শরীফকে। পরে ২০১৩ সালে স্বামীর সঙ্গে নিউইয়র্কে গিয়ে সংসার শুরুর পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে কাজ করেন।

তবে নিজের দেশ ছেড়ে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেও খুব বেশিদিন টেকেনি মোনালিসার সেই সংসার। বছরখানেকের মাথায় বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর কেটে গেছে অনেকটা সময়। নতুন করে আর সংসার বাঁধেননি মোনালিসা। এবার জানা গেল, বিয়ের জন্য পাত্র খুঁজছেন মোনালিসা।

সম্প্রতি আবারও ঢাকায় এসেছেন তিনি। সময় কাটাচ্ছেন পারিবারের মানুষদের সঙ্গে। তবে ঘুরেফিরে একটা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাকে। কবে বিয়ে করবেন মোনালিসা? এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এই তারকা। জানিয়েছেন, মনের মতো কাউকে পাচ্ছেন না বলেই বিয়ের সিদ্ধান্ত নিতে পারছেন না। তবে তেমন কাউকে পেলে বিয়ের সিদ্ধান্ত নেবেন। বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন সেটাও জানিয়েছেন এই অভিনেত্রী। মোনালিসার ভাষায়, ‘যার সঙ্গে আমার বোঝাপড়া ভালো হবে, আমাকে সম্মান করবে, ভালোবাসবে, আমাকে ও সম্পর্কের মূল্য দেবে ।’

এর আগে নিজেকে সিঙ্গেল বলে দাবি করেন মোনালিসা। তিনি বলেন, ‘এটা আমার ভক্তদের শুনে খুশি হওয়া উচিত। যদি কেউ এটা জেনে খুশি হয়, বা চেষ্টা করে তাহলে আমার খারাপ লাগবে না। এখানে খারাপ কিছু নেই। কারণ প্রেম-ভালোবাসা খুব সুন্দর একটা জিনিস। যেটা বর্তমানে একদম নেই বললেই চলে।’

নতুন কাজে ফেরা প্রসঙ্গে মোনালিসা জানিয়েছেন, তার প্রতি দর্শকের প্রত্যাশার দিকটি বিবেচনা করেই কাজ করতে চান। তবে এখনই সেটা নিয়ে খোলাখুলি কিছু বলতে নারাজ তিনি। মোনালিসা অভিনীত জনপ্রিয় কিছু নাটক হলো তৃষ্ণা, কাগজের ফুল, শ্রীকান্তের বক্স সিরিজের নাটক, বয়স যখন একুশ, চম্পা কলি, বাজি, একটু ভালোবাসা, ঘরে ফেরা, বৃষ্টির পরে ইত্যাদি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর