বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু

অনলাইন ডেস্ক / ৭৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দিবাংশ দেবনাথ (৪৭) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি নিবাসী প্রয়াত দিগেন্দ্র দেবনাথের ২য় পুত্র ও মুন্সীবাজার জেনুইন কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দিবাংশু দেব নাথ গত ১লা জুন সকাল সাড়ে ৯টায় মোটরসাইকেল যোগে কমলগঞ্জ থেকে মুন্সীবাজার জেনুইন কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি অফিসে আসার পথে বিক্রমকলস এলাকায় রাস্তার পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় দিবাংশু দেবনাথ মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি, মা, ২ ভাই, ১ বোন, স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের নিজ বাড়িতে তাঁর শেষকৃত্য শেষে নিজ পারিবারীক শ্মশানে সমাহিত করা হবে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর