বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কুলাউড়ায় গাছ থেকে পড়ে রেনু মিয়ার মৃত্যু

অনলাইন ডেস্ক / ১২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩ জুন, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় গাছ থেকে পড়ে রেনু মিয়া (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২ জুন) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ভেলকুমা পুঞ্জিতে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের টাট্টিউলি গ্রামের বাসিন্দা।

খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে যান কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম। তিনি বলেন, নিত্যদিনের মতো রবিবার সকালে ভেলকুমা পুঞ্জিতে কাজে যান রেনু মিয়া।

দুপুরে পুঞ্জির একটি গাছের ডালপালা কাটতে তিনি গাছের ওপরে উঠেন। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর