বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কুলাউড়ায় ফিসারিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন যুবক

ডেস্ক রিপোর্ট / ১৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২ জুন, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় ফিসারিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে সাইদুল আলম রনি (৩০) নামে এক যুবকের মুত্যু হয়েছে। শনিবার (১ জুন) দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মহিষাজুড়ী এলাকায় এ ঘটনা ঘটে। রনি ওই ইউনিয়নের মনরাজ গ্রামের আব্দুল আজিজের ছেলে।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে রবিবার সকালে বলেন, মনরাজ গ্রামে রুহুল আমিনের ফিসারিতে প্রায় ১৫ দিন ধরে কাজ করছিলেন রনি।শনিবার দুপুরে ওই ফিসারিতে তিনি মাছ ধরতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে তিনি মারা যান।

এসআই আনোয়ার আরও বলেন, শনিবার রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় রনির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর