শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ মাদকের ডিডি

মৌলভীবাজার প্রতিনিধি / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি চা বাগনের লাইসেন্সধারী দেশিও মদের দোকানে (পাট্টায়) গিয়ে পরিদর্শনের নামে ৩ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপপরিচালক মিজানুর রহমান শরীফসহ ৫ জনকে প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখে বাগানবাসী। বুধবার (২৯ মে) সন্ধ্যার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়ের লংলা চা বাগানে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

স্থানীয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপপরিচালক মিজানুর রহমান শরীফ ও মাদকদ্রব্যের সহকারী প্রসিকিউটর এস এম সোয়েব রহমানের নেতৃত্বে ৫ জনের একটি টিম উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানে পরিদর্শনে যান। এ সময় মদ্যপ কয়েকজনের ছবি ও ভিডিও ধারণ করে উপপরিচালক। এতে উপস্থিত মদপায়ী চা শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে মাদকদ্রব্যের ওই টিমকে একটি ঘরে প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন।

স্থানীয় ও দোকানমালিক মিটুন কালোয়ারের দাবি, উপপরিচালক মিজানুর রহমান লাইসেন্সধারী দেশিও মদের দোকানে (পাট্টায়) গিয়ে দোকানমালিক মিটুনকে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে দোকানমালিকের সাথে কথা কাটাকাটি হলে তার উপর চড়াও হন মাদকদ্রব্যের ওই কর্মকর্তা। পরে রাত ১০টার দিকে কুলাউড়া থানার এসআই আমির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শ্রমিকদের শান্ত করে তাদেরকে উদ্ধার করে।

এ ব্যাপারে অভিযুক্ত মৌলবীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপপরিচালক মিজানুর রহমান শরীফ বলেন, বুধবার দিনব্যাপী জেলার কয়েকটি পাট্টা পরিদর্শন ও মাদকবিরোধী সভা করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে লংলা চা বাগানে গিয়ে মদ্যপ কয়েকজনের ছবি ও ভিডিও ধারণ করায় শ্রমিকরা ক্ষিপ্ত হন। পরে তাদের কথামতো ছবি ও ভিডিও মোবাইল থেকে ডিলিট করা হয়। মিটুনের কাছে কোনো চাঁদা দাবি করা হয়নি বলেও তিনি জানান।

মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম জানান, বিষয়টি শুনিনি। কুলাউড়ার ইউএনওকে বিষয়টি তদন্ত করা জন্য বলবো।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর