মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে র‌্যাবের জালে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ আটক-১

এস কে দাস সুমন, নিজস্ব প্রতিবেদক / ৪১৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৭ মে, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯ এর সদস্যরা।গতকাল (২৬ মে) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার জাগছড়া চা বাগানের ১৪ নং সেকশন এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির সিলেট এর দক্ষিণ সুরমা থানার পিরোজপুর এলাকার বাসিন্দা আলী হোসেন ওরফে দেলোয়ার (৩২)।

র‌্যাব জানায়, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের ১৪ নং সেকশন এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। র‌্যাবের কাছে সংবাদ ছিলো যে, সেখানে মাদক সিন্ডিকেটের কিছু সদস্য একত্রিত হয়ে মাদক সেবন ও মাদক কারবারে লিপ্ত রয়েছে।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সিন্ডিকেটের কিছু সদস্য রাতের অন্ধকারে পালিয়ে যায়। তবে সেখানে উপস্থিত একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। এসময় তার কাছ থেকে প্রায় ৪৪০০ পিস ইয়াবা, ৩ বোতল বিদেশী মদ, ৩ বোতল ফেনসিডিল এবং ২ রাউন্ড গুলি ভর্তি ১ (এক) টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তির উশৃংখল ও উদ্ধত আচরণ, কথা বলার ধরণ, বাংলা ও বৃটিশ উচ্চারণ র‌্যাবের কাছে সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি চমকপ্রদ কিছু তথ্য দিয়েছেন, যা অধিকতর তদন্তের দাবি রাখে। তার স্বীকারোক্তি অনুযায়ী তিনি মাদক সেবনকারী এবং মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়া তার প্রকৃত নাম দেলোয়ার হোসেন। তিনি বৃটিশ নাগরিক বলে ধারণা করা যায়। সে আলী হোসেন নাম ধারণ করে আত্মগোপনে দীর্ঘদিন সিলেটে বসবাস করছেন।

তবে র‌্যাবের তরফ থেকে এসকল তথ্যের ব্যপারে অধিকতর তদন্ত করা হবে। তিনি বাংলাদেশে অবস্থানকালে জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন বলে ধারণা করা যায়। আলোচিত দেলোয়ার মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত এবং মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য।

আটককৃত আলী হোসেন ওরফে দেলোয়ারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর