শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

এমপি আনার হত্যা: ডিবির তদন্ত দল কলকাতায়

অনলাইন ডেস্ক / ১০৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ মে, ২০২৪

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ আক্তারুজ্জামান শাহীনকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য চাওয়া হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-উর-রশীদ একথা বলেছেন।

আনার হত্যা মামলা তদন্তের জন্য রোববার সকালে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিএমপি ডিবি প্রধান বলেন, ‘সংসদ সদস্যের ছোটবেলার বন্ধু শাহীনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) মাধ্যমে ইন্টারপোলে আবেদন করা হবে। শাহীন এই হত্যার মাস্টারমাইন্ড বলে নিশ্চিত হয়েছে কলকাতা ও ঢাকার গোয়েন্দারা।

‘বাংলাদেশের তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে যাবে। এরপর ভারতে গ্রেপ্তার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে।’

এমপি আনার হত্যা মামলা তদন্তের জন্য সকালে ডিবির তিন সদস্যের একটি দল ঢাকা থেকে রওনা হয়ে বেলা ১১টার দিকে কলকাতায় পৌঁছে বলে তাদের একজন বার্তা সংস্থা ইউএনবিকে নিশ্চিত করেছেন।

ডিএমপি ডিবি প্রধানের নেতৃত্বে দলে রয়েছেন গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার মুহাম্মদ আব্দুল আহাদ ও অতিরিক্ত উপ-কমিশনার শাহীদুর রহমান।

এমপি আনার চিকিৎসার জন্য ১১ মে কলকাতায় যান এবং ১৪ মে থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

২২ মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কলকাতার অদূরে নিউ টাউনের একটি ফ্ল্যাটে এমপি আনারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।’

ওইদিন এ ঘটনায় রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়।

শুক্রবার ঢাকার একটি আদালত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার তিন আসামির আটদিনের রিমান্ড মঞ্জুর করে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর