শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

কমলগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল নান্টু

সালাহউদ্দিন শুভ, প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কালীপ্রসাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল নান্টু ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটি তাঁকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছেন। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন নাহার পারভিন।

শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তিনি উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছেন।

জানা যায়, ১৯৯৪ সালের এপ্রিল মাসে সহকারী শিক্ষক হিসেবে এবং ২০০৯ সালের জানুয়ারী মাসে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার কালীপ্রসাদ উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন সত্যেন্দ্র কুমার পাল নান্টু। যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগত্য, মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস ও সহ-পাঠ্যক্রমিক, শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছেন। তার দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন।

এ বিষয়ে সত্যেন্দ্র কুমার পাল নান্টু বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানে ভালো শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নিয়মিতভাবে কাজ করে যাবো।

এছাড়াও ২০২৩ সালে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন।

সত্যেন্দ্র কুমার পাল নান্টু ১৯৭১ সালে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর