শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

হার্টে ব্লক: সিঙ্গাপুর যাবেন না জামায়াত আমির, দেশেই সার্জারি করাতে অনড়

রিপোটার : / ১৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। দ্রুত তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। তারা সিঙ্গাপুর নেওয়ার কথা বললেও যাবেন না জামায়াত আমির। আগামী সপ্তাহে দেশেই সার্জারি করাতে অনঢ় তিনি। বুধবার (৩০ জুলাই) রাতে দলের একটি সূত্র এই তথ্য জানিয়েছেন।

সূত্র জানায়, জামায়াত আমিরের ব্যক্তিগত মেডিকেল চিকিৎসক বোর্ড তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর অথবা দেশের বাইরে এ অপারেশনের পরামর্শ দিলে তিনি সেই পরামর্শ জোরালোভাবে নাকচ করেন। দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রেখে দেশেই অস্ত্রোপচার অর্থাৎ হার্টের বাইপাস সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে জামায়াত আমিরের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ মঞ্চে পড়ে যাওয়ার পর তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।

বুধবার কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে হার্টে তিনটি মেজর ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।

নজরুল ইসলাম জানান, দলীয়ভাবে তাকে দেশের বাইরে পাঠানোর চিন্তা করা হচ্ছিল। কিন্তু তিনি এটি নাকচ করেছেন। জানিয়েছেন, দেশের চিকিৎসার প্রতি তার পূর্ণ আস্থা আছে। তাই দেশেই জরুরি ভিত্তিতে এখন তার বাইপাস করার সিদ্ধান্ত হয়েছে।

  • ডা. শফিকুর রহমান এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।

গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। তবে কয়েক সেকেন্ড পরই তিনি মঞ্চে বসেই বক্তব্য দেওয়া শুরু করেন এবং কয়েক মিনিট কথাও বলেন।

বক্তব্য শেষ হওয়ার পরই জামায়াত আমিরকে ধানমণ্ডির শংকরের ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে বড় কোনো জটিলতা না পাওয়ায় ওই রাতেই বাসায় ফেরেন তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর