মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে বিএনপি নেতা রানার স্বেচ্ছায় অব্যাহতি

সালাহউদ্দিন শুভ / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নেতা জাহাঙ্গীর মুন্না রানা ব্যক্তিগত ও পারিবারীক কারণে দলের সকল প্রকার দায়-দায়িত্ব পদবি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলা সদরের সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে তিনি এ অব্যাহতি নেন। তার এ অব্যাহতি বিএনপি-কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটি থেকে শুরু করে জেলা ও উপজেলসহ তৃণমূল পর্যায়ে অবগত করার অনুরোধ জানিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মুন্না রানা জানান,‘রাজনৈতিক কর্মকান্ড ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সকর্মকান্ডের মাধ্যমে সবসময় সাধারণ জনগণের পাশে ছিলেন। অতীতের মত আগামীতেও সকল কর্মকান্ডে আমি সাধারণ জনগণের পাশে থাকব। কিন্তু ব্যক্তিগত ও পারিবারীক কারণে বিএনপির সকল প্রকার দায়-দায়িত্ব পদবি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর মুন্না রানা জানান, ‘বিএনপি থেকে অব্যাহতি নিলেও, তিনি আপাতত কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন না। তিনি একজন সমাজকর্মী হিসেবেই থাকতে চান এবং মানুষের কল্যাণে ভূমিকা রাখতে চান।’

উল্লেখ্য, আগামী ২৯ মে তারিখে অনুষ্ঠিতব্য কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গত বুধবার রাতে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্ধী এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে সমালোচার মুখে পড়েন বিএনপির এ নেতা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর