রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে ১০৮২ জন আনসার ও ভিডিপি সদস্যের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ মে, ২০২৪

৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ১০৮২ জন আনসার ও ভিডিপি সদস্য ভোট কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত থাকবে। ইতিমধ্যে বাছাই কার্যক্রম সমাপ্ত হয়েছে।

কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, আগামী ২৯ মে কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকারী পিসি, এপিসি এবং আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাছাই কার্যক্রমের সভাপতি ছিলেন বড়লেখা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার তামিম আল জামান, সদস্য ছিলেন কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শামসুন নাহার। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য সচিব কমলগঞ্জ উপজেলা প্রশিক্ষক জায়েদ হোসেন, সদস্য জুড়ি উপজেলা প্রশিক্ষক আব্দুল মালিক,কমলগঞ্জ উপজেলা প্রশিক্ষিকা সানজিদা আক্তার এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্ব পালনকারী দলনেতা, দলনেত্রী এবং কমান্ডারগণ।

নির্বাচনে ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষায় কমলগঞ্জ উপজেলায় ১০৮২ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর