বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

ফেসবুক লাইভে হত্যার হুমকির অভিযোগে জিডি কুলাউড়ার মেয়রের

ডেস্ক রিপোর্ট / ১০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ মে, ২০২৪
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। ছবি: জাতীয় তথ্য বাতায়ন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে হত্যার হুমকির অভিযোগে রোববার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মেয়র।

জিডিতে মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ অভিযোগ করেন, তাকে হত্যার হুমকি দিয়েছেন সুন্দর আলী (৪০) নামের এক যুবক।

মেয়রের জিডির বিষয়টি বুধবার জানাজানি হয়।

জিডিতে উল্লেখ করা হয়, গত ১৪ মে সন্ধ্যা সাতটা ও ১৫ মে সন্ধ্যা পৌনে সাতটার দিকে কুলাউড়া উপজেলার মনসুর গ্রামের সুন্দর আলী ফেসবুকে লাইভে এসে মেয়র সিপার উদ্দিনকে অকথ্য ভাষায় গালাগালির পাশাপাশি হত্যার হুমকি দেন। কয়েক মাস আগেও এভাবে মেয়রকে হত্যার হুমকি দেন সুন্দর আলী। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২ জানুয়ারি থানায় জিডি করেন মেয়র।

জিডিতে মেয়র আরও উল্লেখ করেন, সুন্দর আলী বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তার নামে কুলাউড়া ও মৌলভীবাজার সদর থানায় ১৫টি মামলা চলমান।

এ বিষয়ে মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, ‘আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। হত্যার হুমকিদাতা সুন্দরকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

কুলাউড়া থানার ওসি আলী মাহমুদ বলেন, ‘সুন্দর আলীর বিরুদ্ধে কয়েক মাস আগে থানায় একটি গণধর্ষণের মামলা হয়। এরপর থেকে সে আত্মগোপনে রয়েছে।’

তিনি বলেন, ‘মেয়রের জিডি পেয়েছি। সুন্দর আলীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

এদিকে সুন্দর আলী পলাতক থাকায় তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর