শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

সিলেটে দুটিতে আওয়ামী লীগ নেতা, একটিতে বিএনপির জয়

অনলাইন ডেস্ক / ৯৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ মে, ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেট জেলার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ভোট গ্রহণ শেষে রাতে ঘোষিত ফলাফলে তিন উপজেলার মধ্যে দুটিতে আওয়ামী লীগ নেতা ও একটিতে বিএনপির সদ্য বহিস্কৃত এক নেতা জয় লাভ করেছেন।

জানা গেছে, গোয়াইনঘাট উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক আহমদকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জেলা বিএনপির বহিস্কৃত (কোষাধ্যক্ষ) নেতা শাহ আল স্বপন। ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ৪৫ হাজার ৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৭৭০ ভোট।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাক মজির উদ্দিন। আনারস প্রতীকে তার প্রাপ্ত ভোট ২৮ হাজার ৭১৮। মজিরের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকল প্রতীকে শামীম পেয়েছেন ২১ হাজার ৯১১ ভোট।

জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে ৩৭ হাজার ৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র প্রবাসী আবদুল গফ্ফার চৌধুরী কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৯৫৬ ভোট।

স্ব স্ব উপজেলার রিটার্নিং কর্মকর্তার বরাত দিয়ে সিলেট জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিলেটে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। জাল ভোট দেয়ার অভিযোগে তিন উপজেলায় অন্তত ১৪ জনকে আটক করে অর্থদণ্ড দেয়া হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর