রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

রাজনগর উপজেলা চেয়ারম্যান পদে আবারও শাহাজাহান খানের জয়

অনলাইন ডেস্ক / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহাজাহান খান জয় লাভ করেছেন। মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত নির্বাচনে কাপ পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন ৩৭ হাজার ৮শ ১৬ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের আওয়ামী লীগের নেতা রওনক আহমদ অপু ১৯ হাজার ৫শ ৯৮ ভোট পেয়েছেন।

চেয়ারম্যান পদে ৩ জন নিবার্চনে অংশ নেন তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহাজাহান খান (আওয়ামী লীগ), সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল (বাংলাদেশ খেলাফত মজলিস) ও সাবেক জেলা পরিষদ সদস্য রওনক আহমেদ অপু (আওয়ামী লীগ)।

ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন সহ মোট ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

রাজনগর উপজেলার ৮টি ইউনিয়ন মোট ভোটার ১লক্ষ ৮৭হাজার ৫৫২,এর মধ্যে পুরষ ভোটার ৯৬হাজার ১৪৯ এবং নারী ভোটার ৯১ হাজার ৪০৩ জন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর