শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া পর্দা নামল তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের কমলগঞ্জে ভাড়া বাসার তালা ভেঙে সাড়ে ৪ লাখ টাকা চুরির অভিযোগ শ্রীমঙ্গলে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকার জিরা লুটের অভিযোগ; জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেফতার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শুরু হারমনি ফেস্টিভ্যাল

ধর্ষণ করে হত্যা- মৌলভীবাজারে ২ জনের ফাঁসি

সালাহউদ্দিন শুভ, ডেস্ক রিপোর্ট / ১৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৫ মে, ২০২৪
ছবি সংগৃহিত

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ২জনকে ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বুধবার (১৫ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক মো. সোলায়মান এ রায় প্রদান করেন। আদালত এ রায়ের পাশাপাশি প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানাও করেন।

ফাঁসির আদেশ প্রাপ্তরা হলেন, রাজনগর উপজেলার ছিক্কা গ্রামের আবারক মিয়া ও দক্ষিণ কাসিমপুর গ্রামের জয়নাল মিয়া।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ মে বিকালে ধান কেনার জন্য ৭০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন রাশেদা বেগম। রাত ৮টা পর্যন্ত রাশেদা বেগম বাড়িতে না ফিরলে তার বোন রায়শা বেগম এর ব্যবহৃত মোবাইল থেকে কল দিলে রাশেদা বলে সে আবারক এর বাড়ীতে যাচ্ছে। কিছু সময় পরে রাশেদা বেগম এর ব্যবহৃত মোবাইলে কল দিলে তাকে পাওয়া যায়নি। সম্ভাব্য সকল জায়গায় খোজাখুজি অবস্থায় নিখোঁজের দুই দিন পর ২ জুন রাজনগর থানা আবারক এর বসত বাড়ীর দক্ষিণ পার্শ্বে সংলগ্ন মাছু গাঙ্গে (খালে) একজন অজ্ঞাতনামা কালো বোরকা পরিহিত মহিলার লাশ উদ্ধার করে। পরবর্তীতে রাশেদা এর স্বজনরা মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে উপস্থিত হয়ে লাশ সনাক্ত করেন।

এ ঘটনায় রাশেদা বেগম এর বড় ভাই আব্দুল খালিদ বাদী হয়ে ঘটনার পরেরদিন রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। আদালতের বিচারক ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হলে এ রায় প্রদান করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি এ্যাড. নিখিল রঞ্জন দাশ বলেন, ‘বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় ২জনকে ফাঁসির আদেশ দেন। রায় ঘোষণা শেষে আবারক মিয়া ও জয়নালকে সাজা পরোয়ানা মুলে কারাগারে প্রেরণ করা হয়।’

আসামী পক্ষের আইনজীবি এডভোকেট মো: বিল্লাল হোসেন বলেন, ‌‘আমরা আদালতের রায়ে সন্তুষ্ট নন। এই রায়ের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আপিল করবো। আসামীরা ন্যায় বিচার বঞ্চিত হয়েছেন। আশাকরি উচ্চ আদালতে আসামীরা খালাস পাবেন।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর