বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

পুনরায় দেশ সেরা সংগঠনের কৃতিত্ব অর্জন করলো নিসচা

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ / ১০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১২ মে, ২০২৪

নানান আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো নিরাপদ সড়ক চাই নিসচা’র ১০ম জাতীয় মহাসমাবেশ। সারা দেশের ১২১ শাখার মধ্যে ২য় বারের মতো উপজেলা পর্যায়ে দেশ সেরা সংগঠনের সম্মাননা স্মারক অর্জন করেছে মৌলভীবাজার জেলার নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

শনিবার (১১ মে) রাজধানী ঢাকায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি।

বিশেষ অতিথি’র বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ভিসতা ইলেক্ট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ এবং আমেরিকান ওয়েলনেস’র পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ প্রমুখ।

পরে ১২১ টি শাখার মধ্যে উপজেলা পর্যায়ে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে জনসচেতনতাবৃদ্ধি ও সামাজিক-মানবিক-স্বেচ্ছাসেবী কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখাকে দেশ সেরা সংগঠনে ভূষিত করে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী এবং নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এসময় নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সম্মাননা স্মারক গ্রহণ করেন। এ নিয়ে ২য় বারের মতো দেশ সেরা সংগঠনের সম্মাননা স্মারক অর্জন করে বড়লেখা উপজেলা শাখা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সড়ক দুর্ঘটনা এখন দেশের অন্যতম জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এই সমস্যা সমাধানে সার্বিক পদক্ষেপ প্রয়োজন। নিসচা দেশের কল্যাণে জনস্বার্থে যে কাজ করছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমরাও তাদের সাথে কাজ করছি। শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ১০ম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে জনসচেতনতাবৃদ্ধি ও সামাজিক-মানবিক-স্বেচ্ছাসেবী কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় ২০২২ সালের ৫ মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি’র নিকট হতে প্রথম বারের মতো দেশ সেরা সংগঠনে ভূষিত হয় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর