সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকার জিরা লুটের অভিযোগ; জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেফতার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শুরু হারমনি ফেস্টিভ্যাল সিলেটকে পর্যটন ও বিমান যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: পর্যটন মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে : পর্যটনমন্ত্রী কমলগঞ্জে সড়কের বেহাল অবস্থা,দুর্ভোগে হাজারো মানুষ শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়য়নে চা শ্রমিক নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন প্রবীন বিএনপি নেত্রী মৌলভীবাজারে বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

বড়লেখায় রক্তদান যুবসমাজ ফাউন্ডেশনের আয়োজনে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ / ১০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৪ মে, ২০২৪

মৌলভীবাজারের বড়লেখায় স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের আয়োজনে ও কম্পিউটার ওয়ার্ল্ডের উদ্যোগে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৪ মে) দুপুর ২ টায় পৌর শহরের স্থানীয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের সদস্য আবু বক্কর। ফাউন্ডেশনের সভাপতি আশরাফুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন।

বিশেষ অতিথির বক্তব্য দেন কম্পিউটার ওয়ার্ল্ডের সত্ত্বাধিকারী সাইদুল ইসলাম ফাহিম, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিয়ান ফরহাদ, স্বেচ্ছাসেবী মামুন আহমেদ ও বড়লেখা সরকারি কলেজের ছাত্র ফাহিম আহমদ।

এছাড়া উপস্থিত ছিলেন রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের স্থায়ী পরিষদের সদস্য আব্দুস সামাদ আজাদ, কার্যকারী পরিষদের ত্রাণ- দুর্যোগ বিষয়ক সম্পাদক রাজীব আহমদ, সমাজকর্মী মিজানুর রহমান প্রমুখ।

পরে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর