মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ খাসিয়া পুঞ্জির পরিবারের পাশে উম্মে ফারজানা

নিজস্ব প্রতিবেদক / ২৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

সাম্প্রতিক সময়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির জ্যেষ্ঠ কন্যা ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ডায়না।

সরেজমিন আজ বৃহস্পতিবার (২ মে) সকালে ক্ষতিগ্রস্থ পরিবারের খুজ নেন, এসময় তিনি লাউয়াছড়া পুঞ্জির ক্ষতিগ্রস্থ ৭টি পরিবারের মাঝে ঢেউ টিন বিতরন ও পুঞ্জিতে বসবাসরত পরিবারের শিশু ও বয়স্কদের মাঝে পুষ্টিকর জুস এর প্যাকেট বিতরন করেন।

ঢেউটিন বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাউয়াছড়া পুঞ্জির মান্রী ও খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ফিলা পতমী, সাংবাদিক মামুন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ,খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং সহ পুঞ্জির বাসিন্দারা।

উম্মে ফারজানা বলেন আজ লাউয়াছড়া খাসিয়া পুঞ্জিতে সম্প্রতি ঘুর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ৭টি ঘর ক্ষতিগ্রস্ত হয়।বিষয়টি শুনে ছুটে যাই এই খাসি সম্প্রদায়ের দূর্যোগের সময়ে তাদের পাশে দাঁড়াতে পেরে অনেক ভালো লাগলো। এসময় উপস্থিত লাউয়াছড়া পুঞ্জির মান্রী ফিলা পতমী ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পুঞ্জিবাসী এবং খাসি সোস্যাল কাউন্সিল এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।আশাকরি আপনার বাবার মতো এভাবেই মানুষের কাছাকাছি আর পাশাপাশি থেকে সব সময় সহযোগিতার হাত বাড়াবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর