রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে মে দিবস পালিত

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ মে, ২০২৪

“শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, মৌলভীবাজার ও শ্রম অধিদপ্তর এর আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। বুধবার (১ মে) জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান মে দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মো. জিল্লুর রহমান।

সভায় তিনি বলেন, “বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ত্যাগের ঐতিহাসিক দিন ‘মহান মে দিবস’। ১৮৮৬ সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে রক্তাক্ত আন্দোলনে শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আত্মাহুতি দেওয়া বীর শ্রমিকদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরী, সদর উপজেলা নিবার্হী অফিসার নাসরিন চৌধুরি, জেলা আওয়ামীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সভাপতি পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, জেলা ট্রাক,লরী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আজাদুর রহমান অদুদ, মৌলভীবাজার জেলা বাস, মিনিবাস,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ছালেহ আহাম্মদ, জেলা অটো টেম্পু, অটোরিকশা মিশুক, সিএনজি সড়ক পরিবহনের সাধারন সম্পাদক আজিজুল হক সেলিম, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মতিউর রহমান, জেলা অটো মোবাইল ওয়াকশপ ইউনিয়নের সভাপতি আবদুর রব প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন শ্রম অধিদপ্তর শ্রীমঙ্গল, মৌলভীবাজার এর উপ-পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন মোহাম্মদ নাহিদুল ইসলাম।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর