সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতায় নিষ্ঠার স্বীকৃতি: শেরে বাংলার নাতির হাত থেকে সম্মাননা পেলেন শায়েক আহমদ কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক

ধরা পরলেই ব্লেড দিয়ে নিজের বুক, পেট কাটেন হৃদয়

অনলাইন রিপোর্ট / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

রাজধানীর তেজগাঁও এলাকার তালিকাভুক্ত ছিনতাইকারী হৃদয় মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে সোনারগাঁও ক্রসিং থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছিনতাই করতে গিয়ে ধরা পরলে গ্রেপ্তার এড়াতে ব্লেড দিয়ে নিজের বুক ও পেট কাটতে থাকেন হৃদয়।

মঙ্গলবার তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, হৃদয় তেজগাঁও থানার তালিকাভুক্ত ছিনতাইকারী। তিনি দূরপাল্লার বাসের জানালার পাশে বসা যাত্রীদের ব্যাগ, মোবাইল ছিনিয়ে পালিয়ে যান। যেহেতু মোবাইল, ব্যাগ ছিনিয়ে নিলেও দূরপাল্লার বাসগুলো থামেনা কিংবা যাত্রীরাও আর নামে না, তাই এসব যাত্রীদের টার্গেট করেন হৃদয়।

ছিনতাই করতে গিয়ে যদি ধরা পরেন তখন নিজের বুকে, পেটে ব্লেড মারতে (কাটতে) থাকেন। তবুও কেউ ধরতে চাইলে তার গায়ে মলমুত্র ছুড়ে মারেন। থানা হাজতে আনলে সেখানেও মল ত্যাগ করে দেন।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যে সোমবার রাতে সোঁনারগাও ক্রসিং এলাকা থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮ টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে পরোয়ানাও রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর