সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত

এস কে দাস সুমন, নিজস্ব প্রতিবেদক / ১২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

‘বিশ্বনাচে ছন্দময়, আসবে শান্তি কাটবে ভয়’ এই শ্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) বিকালে নৃত্যশিল্পী সংস্থা শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে কলেজ রোডস্থ শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুহ রোড প্রদক্ষিণ করে পূনরায় কালীবাড়িতে এসে সমাপ্ত হয়।

নৃত্যশিল্পীরা বলেন, ‘আজ আন্তর্জাতিক নৃত্য দিবস, এই দিবসটি পালন করার জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি। আমরা মনে করি এই নৃত্যের জগতে যাঁরা যাঁরা আছেন, তাঁদের সবার কাছেই এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রিয়।’

নৃত্যশিল্পী সংস্থা শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাজু দেব বলেন, ‘আসলে ব্যালে নৃত্যের স্রষ্টা জিন-জর্জেস নভেরের জন্মদিনকে স্মরণীয় করার জন্যই ইউনেস্কো ১৯৮২ সাল থেকে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে এই দিনটিকে পালন করা হয়। আমরা ২০১২ সাল থেকে নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে আমরা প্রতিবছর ২৯ এপ্রিল এই দিবসটি পালন করে আসছি। সারা বিশ্বে প্রতি বছরের এই দিনে নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। তবে এই দিনটির গুরুত্ব আমাদের কাছে অনেক বেশী। দিবস উপলক্ষে আজ সকল নৃত্যশিল্পীরা আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছে, আনন্দ করছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর