মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু শ্রীমঙ্গলে দোকান থেকে বিপন্ন তক্ষক উদ্ধার শ্রীমঙ্গলে মাইক্রোবাস-সিএনজি সংঘ/র্ষে নি/হ/ত ২ কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার

মৌলভীবাজারে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ জন আটক

ডেস্ক রিপোর্ট / ১৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২১৭ পিস ইয়াবাসহ সোহেল মিয়া (৩৫) ও তাজ উদ্দিন(৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

২৮ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার তপস্বীপাড়া এলাকায় মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে সোহেল মিয়াকে আটক করে। পরবর্তীতে সোহেল মিয়াকে তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত সোহেল মিয়া শ্রীমঙ্গল উপজেলার তপস্বীপাড়া এলাকার আঃ রহিমের ছেলে।

এছাড়া ২৮ এপ্রিল রাতে কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে কুলাউড়া থানাধীন জয়চন্ডী ইউনিয়নের গাজীপুর বাজার এলাকা থেকে ১০২ পিস ইয়াবাসহ তাজ উদ্দিনকে আটক করা হয়। গ্রেফতারকৃত তাজ উদ্দিন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মৌলভীগাঁও এলাকার উস্তার উদ্দিনের ছেলে।

মাদক উদ্ধারের এসব ঘটনায় শ্রীমঙ্গল ও কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলে জানান জেলা পুলিশের মিডিয়ার দায়িত্বরত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর