রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

লাউয়াছড়ার গাছ সড়কে ভেঙে পড়ায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ

ডেস্ক নিউজ / ১৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছ ভেঙে পড়ার ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার বিকেল ৫টার দিকে লাউয়াছড়ার শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে এ ঘটনা ঘটে। বন বিভাগ ও স্থানীয়রা মিলে রাস্তা থেকে গাছ কেটে সরালে যান চলাচল স্বাভাবিক হয়।

সরেজমিন দেখা যায়, কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়া উদ্যানের কয়েকটি বড় বড় গাছ শিকড় উপড়ে সড়কের ওপর পড়ে যায়। এই গাছের ধাক্কায় পাশের অন্য একটি গাছ ভেঙে গিয়ে রাস্তার থেকে প্রায় ১০-১৫ ফুট উঁচুতে ঝুলে পড়ে সাথে নিচেও পড়ে থাকে। এতে রাস্তার দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার বন্ধ হয়ে যাওয়ায় বনের ভেতর গাড়ি থামিয়ে দীর্ঘ সময় যাত্রীদের বসে থাকতে হয়। এ সময় রাস্তার দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।

সিএনজি যাত্রী কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘আমার বাসা শ্রীমঙ্গলে। আমি অফিস করি কমলগঞ্জে। বিকাল ৫টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ভিতরে ডুকলে ঝড় বাতাস শুরু হয়। সে সময় আমার গাড়ির সামনে বড় দুইটা গাছ পড়ে। তারপর ২ ঘন্টায় স্থানীয় ও বন বিভাগের সহযোগীতায় গাছগুলো রাস্তা থেকে সড়ানোর পর আমরা যেতে পেরেছি।’

মৌলভীবাজার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘বড় গাছ কাটা ও সরানোর জন্য প্রয়োজনীয় উন্নত সরঞ্জাম আমাদের কাছে নেই। অন্য জায়গা থেকে এসব সরঞ্জাম এনে কাজ করতে হয়েছে। এ কারণে সড়ক পরিষ্কারে বেশি সময় লেগেছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর