মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয় সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ সংখ্যালঘুদের নিরাপদ ও তথ্যভিত্তিক নির্বাচনী অংশগ্রহণ জোরদারের দাবি রূপসার ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, কমলগঞ্জে গ্রামবাসীর প্রতিবাদ সভা কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জে সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

ডেস্ক রিপোর্ট / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারে কমলগঞ্জের লাউয়াছড়ায় ঝড়ে রেললাইনের উপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (২৮ এপ্রিল) বিকেল ৫টার পর থেকে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, মৌলভীবাজার জেলাজুড়ে বয়ে যায় ৩০ মিনিটের কালবৈশাখী ঝড়। এতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথের একাধিক স্থানে গাছ ভেঙে পড়ে। ওই সময় বনের মাঝে রেললাইনের উপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা।

কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, ঝড়ে সিলেট-শ্রীমঙ্গলের মাঝে রেললাইনের উপর কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে বিকেল থেকে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্টেশন মাস্টার জানান, শ্রীমঙ্গল স্টেশনে জয়ন্তীকা এক্সপ্রেস ৫টা ২০ মিনিট থেকে আটকে আছে। ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ভানুগাছ রেলওয়ে স্টেশনে ৫টা ৩৭ মিনিটে আটকা পড়েছে। গাছ অপসারণের কাজ চলছে। শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর