সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয় সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ সংখ্যালঘুদের নিরাপদ ও তথ্যভিত্তিক নির্বাচনী অংশগ্রহণ জোরদারের দাবি রূপসার ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, কমলগঞ্জে গ্রামবাসীর প্রতিবাদ সভা কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জে সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

কমলগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ১

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ২২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজার কমলগলঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শামীম মিয়া (১৭ ) নামে একজন গুরুতর আহত হয়েছে। গত সোমবার (২২এপ্রিল) বিকাল ৫টায় দিকে আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি লিখিত মামলা দায়ের করা হয়েছে। আহত শামীম মিয়া মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় আছেন।

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের হান্নান মিয়া গংদের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। সম্প্রতি এই বিষয়টি নিয়ে সালিশ বৈঠক ডাকা হলেও হান্নান মিয়া গংরা বৈঠকে উপস্থিত হয়নি। প্রায় ১১বছর পূর্বে হান্নান মিয়ার কাছ থেকে বায়না নামা দলিল মূলে ক্রয় সূত্রে ভোগ দখল করে আসছেন আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের শাহানারা বেগম।

কিছু দিন থেকে হান্নান মিয়া, রাজনা, সাজনা ও জেলি বেগম দখল করার চেষ্টা করে আসছে। এ বিষয় নিয়ে শাহানারা বেগমের সাথে অশ্লীল ভাষায় গালিগালাজ ও দেশীয় অশ্র নিয়ে হুমকি দিতে থাকে শাহানারা বেগমকে। শাহানারা বেগমের ছেলে শামীম মিয়া (১৭) বাধা নিষেধ করে। মায়ের সাথে আপনারা এমন আচরণ কেনো করছেন। এসময় অতর্কিত হামলা চালায় হান্নান মিয়া গংরা। হামলায় শাহানারা বেগমের ছেলে শামীম মিয়া ধারালো কোদালের আঘাতে মাতায় গুরুতর জখম হয়।

এ ব্যাপারে হান্নান মিয়া গংদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগোযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি এখন তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর