শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে চা শ্রমিকের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট / ৪৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

গরম ভাত রান্না করে না দেওয়ার কারনে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান এলাকায় সজল বাউরি (১৯) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (২২ এপ্রিল) রাতে কোনো এক সময় ফুলবাড়ী চা বাগানের ৮ নং সেকশনে এ ঘটনা ঘটে। সে ঐ বাগানের চা শ্রমিক চুন্নু বাউরী ছেলে।

স্থানীয়রা জানান, ‘ রাতে মা বাবার সাথে ভাত নিয়ে সজল বাউরির ঝগড়া হয়। আমরা তাদের ঝগড়া শুনতে পাই। সকালে বাগানে গাছের সাথে তার লাশ দেখে তার মা বাবাকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। সে বাগানে শ্রমিকের কাজ করতো।’

নিহত সজল বাউরির বাবা চুন্নু বাউরী জানান, ‘আমার সাথে ও ছেলের মায়ের সাথে গরম ভাত করে দেওয়ার জন্য সন্ধ্যায় ঝগড়া হয়। সে ঠান্ডা ভাত খাবে না। রাত ৮টার দিকে ঘর থেকে বের হয়ে যায়। আমরা ভাবছি হয়তো প্রতিবেশি কারো ঘরে রাতে থাকতে পারে। তাই আর খুঁজ খবর নেইনি। সকালে হঠাৎ শ্রমিকরা কাজে গেলে চা বাগানের ৮ নং সেকশনে এলাকায় গাছের সাথে ফাস লাগা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা পুলিশকে বিষয়টা জানাই পরে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।’

কমলগঞ্জ থানার এসআই জিয়াউল বলেন, ‘বাগানের ৮নং সেকশন এলাকায় একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া সজল বাউরি (১৯) নামের এক যুবকের মরদেহ সকালে উদ্ধার করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্ত করার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর