বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

রাবিতে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ক্লাস-পরীক্ষা

অনলাইন ডেস্ক / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত যথারীতি চলবে। গরমের কারণে নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আগামী ২ মে ক্লাস স্থগিত করা হয়েছে কিন্তু পরীক্ষা চলবে।

রবিবার (২১ এপ্রিল) দুপুরে রাবি উপাচার্যের উপস্থিতিতে হওয়া জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে।

অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে জানান, রাজশাহীর তাপমাত্রা এখনও কিছুটা সহনীয় পর্যায়ে আছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বিশ্ববিদ্যালয়ের যে গ্রীষ্মকালীন ছুটি আছে তা আগামী ৩ মে থেকেই শুরু হবে। তবে ২ মে শুধু ক্লাস বন্ধ থাকবে কিন্তু যে বিভাগগুলোর পরীক্ষা আছে তা যথাসময়েই অনুষ্ঠিত হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে যেন ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকে।

দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল-কলেজগুলোতে ৫ দিনের ছুটি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনও। এরপর থেকেই আলোচনা শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর