মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

চিকিৎসকদের ওপর হামলা মেনে নেব না: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘চিকিৎসাসেবায় চিকিৎসকদের পাশাপাশি জনপ্রতিনিধিদের আরও বেশি সচেতন হতে হবে। কোনো চিকিৎসকের ওপর হামলা যেমন আমি মেনে নেব না, তেমনি চিকিৎসায় কোনো প্রকার অবহেলা করলে সেটাও আমি মেনে নিতে পারব না।’

কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে আজ বুধবার বিকেলে চিকিৎসকদের নিয়ে আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

গত মঙ্গলবার চট্টগ্রামের পটিয়ায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসাকালে চিকিৎসকদের আরও বেশি মনোযোগী ও আন্তরিক হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘চিকিৎসকদের যেমন সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার তেমনি আবার রোগীদের সুরক্ষা দেওয়ার দায়িত্বও আমার। যদি কোনো চিকিৎসকের বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়া যায়, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের চিকিৎসাসেবা বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে আছে। বাংলাদেশের চিকিৎসাসেবা নিয়ে সম্প্রতি ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ভূয়সী প্রশংসা করেন। ভুটান রাজার আমন্ত্রণে বাংলাদেশ সরকার ভুটানে বার্ন হাসপাতাল করার চুক্তি স্বাক্ষর করেছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত করোনার টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে চর্মরোগ দেখা দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেকোনো ড্রাগেই অ্যালার্জি প্রতিক্রিয়া থাকতে পারে। তবে বিষয়টি আমি এখনও শুনিনি।’

একই উত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনার প্রধান মুখপাত্র প্রফেসর ফলসের গবেষণায় এখনও এমন কোনো তথ্য উঠে আসেনি। তবে এমনও হতে পারে করোনার পার্শ্বপ্রতিক্রিয়াগুলো এখন দেখা দিচ্ছে।’

এর আগে চান্দিনার মাধাইয়া ইউনিয়নের সোনাপুর কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। ওই সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব কমল কুমার ঘোষ, ব্রিগেডিয়ার জেনারেল সারওয়ার হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর