রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

ডেস্ক রিপোর্ট / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৪ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরী।

এ সময় তিনি বলেন, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস বাঙ্গালি জাতির জীবনের এক অবিস্মরণীয়, গৌরব গাঁথা ঐতিহাসিক দিন। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের গুরুত্ব ও অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সারোয়ার আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জামাল উদ্দিন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক পান্না দত্ত।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল হক, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা, প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর