সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয় সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ সংখ্যালঘুদের নিরাপদ ও তথ্যভিত্তিক নির্বাচনী অংশগ্রহণ জোরদারের দাবি রূপসার ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, কমলগঞ্জে গ্রামবাসীর প্রতিবাদ সভা কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জে সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

জুড়ীতে উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

সালাহউদ্দিন শুভ / ১৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ১৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তন্মোধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, বর্তমান চেয়ারম্যান নেদারল্যান্ড প্রবাসী বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, আমেরিকা প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিন, তার ভাই আমেরিকা প্রবাসী কবির উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কিশোর রায় চৌধুরী মনি, বর্তমান ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাশ ও পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আলী হোসেন মনোনয়ন জমা দিয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাতারা হলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জুড়ী উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুস শহীদ, মোহাম্মদ মোয়াজ জাকারিয়া শিবলু, মোহাম্মদ শামীম আহমেদ, উপজেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক জুয়েল আহমদ ও রুবেল আহমদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিবুন খানম, বর্তমান মািহলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্ম্মা ও শিল্পী বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য , জামায়াত প্রার্থী মাও: আব্দুর রহমান তাদের দলীয় কেন্দ্রীয় নির্দেশে এ নির্বাচন অংশ গ্রহন করবেন না বলে রবিবার (১৪ এপ্রিল) জানিয়েছেন। তিনি কয়েক দিন আগে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এখন তা প্রত্যাহার করে নিবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর