শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কালবৈশাখী——-বর্ষা রানী মালাকার ৫দিন ধরে বিদ্যুৎ নাই চা বাগানে, দের কোটি টাকার ক্ষতি কমলগঞ্জে ঝড়বিধ্বস্ত দুই পরিবারের পাশে কৃষিবিদ “মুঈদ আশিক চিশতী” কমলগঞ্জে পারিবারিক দ্ব/ন্দ্বে স্ত্রী-সন্তানসহ ৬ জনের বিরু/দ্ধে অটোরিকশা চালকের অভি/যোগ কমলগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব: ১৫ ঘণ্টা বিদ্যুৎহীনতা, ব্যাপক ক্ষয়ক্ষতি কমলগঞ্জে হৃদরোগে আক্রান্ত শিশুকে বাঁচাতে মানবিক হাত বাড়াল প্রবাসীরা দূর পরবাসে থেকেও নাড়ির টানে ড. শাহ্ আলম: চাবাগান ও আর্তমানবতার সেবায় এক অনন্য নাম মৌলভীবাজারে সিআরবির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ কবিতা-মোদের কমলগঞ্জ নিরপেক্ষ গণমাধ্যম সমাজের দর্পণ: ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু

উপজেলা পরিষদ নির্বাচন-প্রথম ধাপ কুলাউড়ায় তিন পদে মনোনয়নপত্র জমা দিলেন ১১ জন

সালাহউদ্দিন শুভ / ১৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রথম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার তারা সংশ্লিষ্ট কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে চারজন ও ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হলেন- উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফজলুল হক খান শাহেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল হাসান।

চার উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন- উপজেলা যুবলীগের সম্পাদক মোঃ মইনুল ইসলাম সবুজ, মোঃ আফজাল হোসেন সাজু, সাইদুল ইসলাম কুতুব, রাজকুমার কালোয়ার রাজু ও পূরন উরাং। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি ও সাবেক চেয়ারম্যান নেহার বেগম।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর