বুধবার, ২৭ মে ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ঈদের শুভেচ্ছা জানালেন মুঈদ আসিক চিশতী কমলগঞ্জে বন্যাকবলিত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা হাম আতঙ্কে শ্রীমঙ্গল-কমলগঞ্জে ঈদ পর্যটনে ধাক্কা; চিন্তায় ব্যবসায়ী ঈদের আগে মজুরি বন্ধ, কমলগঞ্জ-হবিগঞ্জের চার চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি বিএনপি নেতার লেবু বাগানে বন্যপ্রাণী মারার বৈদ্যুতিক ফাদে শ্রমিকের মৃত্যু মৌলভীবাজারে রেঞ্জ ডিআইজির কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জননিরাপত্তা নিশ্চিতে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল মৌলভীবাজারে ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজারে ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাল বিতরণ

অনলাইন ডেস্ক / ২১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক পবিত্র ঈদ-উল-ফিতর উদ্যাপন উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়। সোমবার (৮ এপ্রিল) সকালে পৌরসভার আয়োজনে পৌর জনমিলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এ সময় তিনি বলেন, গরিব-দুঃখী মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তারাও যেন সবার সঙ্গে উৎসবের সম-অংশীদার হতে পারে, পরিবার-পরিজন নিয়ে ঈদ উদ্যাপন করতে পারে সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করেছেন, তা অবশ্যই প্রশংসার দাবিদার।

পৌরসভা মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাউর রহমান,পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান।

পৌরসভার মেয়র জানান, প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ১০ কেজি করে ৪ হাজার ৬ শত ২১ জনের মধ্যে চাল বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর