শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

জুলাইয়ে প্রধানমন্ত্রীর ব্রাজিল সফরের সম্ভাবনা, পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুলাই মাসে ব্রাজিল সফর করতে পারেন। সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে ব্রাজিলের রাষ্ট্রপতির আমন্ত্রণ নিয়ে এসেছেন।

সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরোর সঙ্গে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দ্বিপাক্ষিক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান। খবর বাসসের

মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (ব্রাজিলের) প্রেসিডেন্ট লুলার আমন্ত্রণ জানিয়েছেন এবং আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাজিল সফর হতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে দক্ষিণ আমেরিকার সবচেয়ে প্রভাবশালী দেশ ব্রাজিলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে আলোচনা হয়েছে।
২০২৩ সালে, রাষ্ট্রপতি লুলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনের ফাঁকে দেখা করেছিলেন।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের প্রেসিডেন্ট আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই ব্রাজিল সফর করবেন।

গত বছর দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, উভয় নেতার মধ্যে চমৎকার বৈঠক হয়েছে এবং তারা খুব ভালো ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন।

বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টার প্রশংসা করে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ের মতো অনেক ক্ষেত্রে তাদের একই অবস্থান রয়েছে।

তিনি বলেন, ‘আমাদের (বাংলাদেশ ও ব্রাজিল) অভিন্ন এজেন্ডা রয়েছে এবং এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করার সুযোগ করে দিয়েছে।’

ব্রাজিল উভয় দেশের উন্নয়ন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার অগ্রগতি এবং দারিদ্র্য, ক্ষুধা ও জলবায়ু সংকটের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীরতর করতে আগ্রহী।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর