মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

ঈদের কাপড়ের জন্য মায়ের উপর অভিমান করে কিশোরীর আত্মহত্যা

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি: / ৫০১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঈদগাহ টিলা গ্রামে ঈদের নতুন কাপড়ের জন্য মায়ের উপর অভিমান করে এক কিশোরী (১৬) আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। শনিবার (৬ এপ্রিল ) রাতে মাগরিবের নামাজের পরই এ ঘটনা ঘটে। নিহত কিশোরী ওই এলাকার নাজির মিয়ার ছোট মেয়ে।

নিহত কিশোরীর বাবা নাজির মিয়া বলেন, গত শুক্রবার কিশোরীর মা পরিবারের সবার জন্য বাড়িতে ফেরিওয়ালার কাছ থেকে কাপড় কিনে নেন। কিন্তু ওই কিশোরী মেয়ে (রিমা আক্তার) বায়না ধরেছে মার্কেট থেকে ঈদের কাপড় কিনে দিতে হবে। এসময় মা বলেন সবার জন্য বাড়িতে কিনেছি তুমার জন্য ও নিয়েছি। এই নিয়ে মায়ের উপর অভিমান করে শনিবার রাতে ঘরে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনার খবর পেয়ে শনিবার রাতেই শমশেরনগর ফাঁড়ির পুলিশ নিহত কিশোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘রোববার সকালে নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর