শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বড়লেখায় কুরআনের হিফজ শিক্ষার্থীদের সম্মানে নিসচা’র ইফতার ও দোয়া মাহফিল

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে ও কানাডা প্রবাসী কয়েকজন রেমিট্যান্স যোদ্ধাদের অর্থায়নে কুরআনের হিফজ শিক্ষার্থীদের সম্মানে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় পৌর শহরের জামিয়া মাদানিয়া মাদ্রাসায় নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিসচা উপদেষ্টা মোহাম্মদ তাজ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন বড়লেখা থানার এ.এসআই হামিম আহমদ, সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, টিম ফর কোভিড ডেথের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন, সমাজসেবক জাকির হোসেন, জামিয়া মাদানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা হাসান আহমদ, পুলিশ সদস্য ইমরান হোসেন, সরকারি কলেজ শাখার সাধারণ ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের সভাপতি মুহতাসিম মাহদি, সাংগঠনিক সম্পাদক সাদেক আহমদ, রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিয়ান ফরহাদ, ত্রাণ বিষয়ক সম্পাদক রাজিব আহমদ।

এছাড়া উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমান হাসান, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার শাকিল, আব্দুল হামিদ, ছাদিকুর রহমান, শাহাব উদ্দিন, ছায়দুল আহমদ, মামুন আহমদ, উবায়েদ উল্লাহ প্রমুখ।

এসময় সকল প্রবাসীদের দীর্ঘায়ু ও সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফেরাত এবং সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক হযরত মাওলানা মাসুম আহমেদ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর