বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয় সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ সংখ্যালঘুদের নিরাপদ ও তথ্যভিত্তিক নির্বাচনী অংশগ্রহণ জোরদারের দাবি রূপসার ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, কমলগঞ্জে গ্রামবাসীর প্রতিবাদ সভা কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জে সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

কমলগঞ্জে নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে অনলাইন গণশুনানী অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজার জেলা প্রশাসক এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে অনলাইন গণশুনানী অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে কমলগঞ্জ উপজেলা পুরষদ সভা কক্ষে এ গণশুনানী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম অনলাইন ভিডিও কনফারেন্সিং মাধ্যমে সংযুক্ত হয়ে কমলগঞ্জ উপজেলার নাগরিকগণের নানা সমস্যার কথা শুনেন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক কর্মপরিকল্পনার” আওতায় এই কার্যক্রম চলমান থাকবে বলে জানা যায়।

এসময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা জয়নাল আবেদীন, কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হোসনে আরা তালুকদার,মাধ্যমিক কর্মকর্তা সামছুন্নাহার পারভিনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর