মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

মোহাম্মদ আলী সোহেল এর পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন কমলগঞ্জ প্রবাসী মোহাম্মদ আলী সোহেল।

শনিবার (৩০মার্চ ) কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শমশেরনগর বিএএফ শাহীন কলেজ সংলগ্ন গাড়ি পার্কিং স্থানে এ ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রায় ৩শতাধিক রোজাদার এই ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।

সমাজ সেবক ইফতেখার আহমেদ বাহার এর সঞ্চালনায় ও এমাদ উদ্দিন এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুল, শমশেরনগর বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো. মোশাহীদ আহমেদ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু ,কমলগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, শমশেরনগর বিএএফ শাহীন কলেজ এর শিক্ষক, শিক্ষার্থী, বাজার ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ।

উল্লেখ্য–প্রতিবছরের ন্যায় এবছরও রমজান উপলক্ষে গরীব অসহায় মানুষকে সহযোগীতা করেছেন কমলগঞ্জের সংযুক্ত আরব আমিরাত এর প্রবাসী মোহাম্মদ আলী সোহেল। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেন জানান তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর