মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ২

অনলাইন ডেস্ক / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

লালমনিরহাটের চন্দ্রপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুরালী চন্দ্র রায় নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন দুই জন।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মুরালী চন্দ্র রায় চন্দ্রপুর ইউনিয়নের সুশীল চন্দ্র রায় (বিদাল)-এর ছেলে বলে জানা গেছে।

জানা যায়, সীমান্ত পিলার থেকে ১০০ গজ ভারতের অভ্যন্তরে ১৫-২০ জন বাংলাদেশি নাগরিক গরু চোরাচালানের জন্য প্রবেশ করে। পরে ৭৫-চিত্রাকোট বিএসএফ ক্যাম্পের টহল দল ২-৩ রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। গুলিবিদ্ধরা হলেন, মিজানুর রহমান ও লিটন মিয়া। তারা চন্দ্রপুর এলাকার বাসিন্দা বলেও জানা গেছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাতে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু হয়েছে। মরদেহ কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর