রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতীর উদ্যোগে ঈদুল আজহার গোশত বিতরণ খাসিয়া পুঞ্জি পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সমতল ও পাহাড়ের মানুষ সমান অধিকার পাবে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মৌলভীবাজারে নদী-জলাশয়ে ফেলা হচ্ছে কুরবানির চামড়া সাড়ে ৪ ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত শ্রীমঙ্গল পৌরসভা; পরিচ্ছন্ন নগর গড়তে মাঠে ইউএনও ঈদের শুভেচ্ছা জানালেন মুঈদ আসিক চিশতী কমলগঞ্জে বন্যাকবলিত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা

রোজায় স্কুল খোলা থাকবে

ডেস্ক রিপোর্ট / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

পবিত্র রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা থাকবে।

প্রাথমিক ও মাধ্যমিক স্কুল রমজান মাসে খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল মঙ্গলবার তা স্থগিত করে এ রায় দেয় আপিল বিভাগ।

হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা আবেদনটির এদিন শুনানি হয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে।

গত ৮ ফেব্রুয়ারি এক আদেশে ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল শিক্ষা বিভাগ। আর রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

পরে এ নিয়ে রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করে রুল জারি করে।

এরপর হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনা আবেদন শুনানির জন্য সোমবার চেম্বার কোর্ট বিচারপতি এম. ইনায়েতুর রহিমের আদালত মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ নির্ধারণ করে দেয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর