সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

কমলগঞ্জে গরুসহ চিহ্নিত দুই গরু চোর গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ৩১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে গরু চুরির ঘটনায় চিহ্নিত দুই গরু চোরকে গ্রেফতার করছে পুলিশ। গত শনিবার রাতব্যাপী আসামীদের বাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানের নয়ন পাশির বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল জব্বার (২৫) কে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী চুরির ঘটনায় তার সহযোগী পাত্রখোলা এলাকার তমিজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (৪৯) ও শ্রীপুর এলাকার আং মজিদের ছেলে মুন্না মিয়া (২৬) কে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আটকদের তথ্যের ভিত্তিতে শ্রীগোবিন্দপুর চা বাগান এলাকা থেকে চোরাই যাওয়া নব্বই হাজার টাকা মূল্যের একটি গরু উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ মার্চ রাত আড়াই ঘটিকার সময় মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর বাগানের নয়ন পাশির গোয়াল ঘর থেকে চুরেরা গরু চুরি করে নিয়া যায়। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে কমলগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, শ্রীগোবিন্দপুর বাগান থেকে গরু চুরির ঘটনায় মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পরে রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর