শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

কাঞ্চনের ওপর কেন ক্ষুব্ধ শ্রীলেখা

বিনোদন ডেস্ক / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
শ্রীলেখা মিত্র

কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের অনুষ্ঠান নিয়ে বিতর্ক ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরই ধারাবাহিকতায় টলিপাড়ার নববিবাহিত তারকা দম্পতির বিবেক নিয়ে অনেকের সঙ্গে এবার প্রশ্ন তুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও।

অভিনেত্রীর সোজাসাপটা মত, নিরাপত্তারক্ষী ও ড্রাইভারদের প্রবেশ নিষিদ্ধ- এই শব্দগুলো উল্লেখ করে সমাজকে নিজেদের কদর্য রূপটা দেখিয়ে দিল ওরা।

তারকা বিধায়ককে বিঁধে শ্রীলেখা মিত্র বলেন, কাঞ্চনকে তো আমি আজ থেকে চিনি না। তৃণমূলের রুচির সঙ্গে আমার রুচি কখনোই মিলবে না।

সংবাদ প্রতিদিন বলছে, আয়োজনের কলেবর যত এলাহি হোক না কেন, রিসেপশনের গেটে যে ‘সতর্কীকরণ’ লেখা, তাতে চোখ গেলে চমকে উঠতে হয়! নিরাপত্তারক্ষী ও গাড়িচালকদের প্রবেশ নিষিদ্ধ। কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনের এমন কার্ড ইতোমধ্যেই দাবানল গতিতে ভাইরাল নেটপাড়ায়।

একজন জনপ্রতিনিধির মন-মানসিকতার এমন ‘রূপ’ দেখে বিরক্ত নেটপাড়ার একাংশ। বৃহস্পতিবার কাঞ্চন-শ্রীময়ী রিসেপশনের কার্ড শেয়ার করে প্রতিবাদ করেছেন শ্রীলেখা। পরে সংবাদ প্রতিদিনের সঙ্গে কথাও বলেন তিনি।

গত ১৪ ফেব্রুয়ারি রেজিস্ট্রি সারেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। ২ মার্চ পারিবারিক সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন তারা। সোমবার ঘরোয়া বউভাতের অনুষ্ঠান হয়।

আর বুধবার তারকাখচিত রিসেপশন হয় পার্কস্ট্রিটের এক বিলাসবহুল ব্যাঙ্কোয়েতে। সেখান থেকেই ভাইরাল হয় রিসেপশনের বোর্ডে উল্লেখ করা নিষিদ্ধকরণ কথা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর