সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ কমলগঞ্জে তরুণ উদ্যোক্তা ও কৃষিবিদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগ

কমলগঞ্জে শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

সালাহউদ্দিন শুভ / ২৩৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৬ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়েশা বেগমকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (৬ মার্চ) দুপুরে উপজেলার পৌর এলাকার কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।

অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন ৪র্থ শ্রেণির শিক্ষার্থী সাবিয়া হোসেন আনিশা।

বিদায় সংবর্ধনা অনুষ্টানে কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজি কমিটির সভাপতি এডভোকেট ছানোয়ার হোসেন এর সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।

সহকারী শিক্ষক মনজুর আহমদ আজাদ মান্না’র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুতদার, কমলগঞ্জ পৌর সভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন, কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাজ উদ্দিন, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মো. সালাহউদ্দিন ও স্কাউট সম্পাদক মোশাহীদ আলী, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হাজী কামাল উদ্দিন,পতনঊষার স্কুলের সাবেক প্যানেল চেয়ারম্যান নারায়ন মল্লিক, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, প্রধান শিক্ষক সালেহা মাহমুদ ও অবসরজনিত বিদায় শিক্ষক আয়েশা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য কুমড়াকাঁপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডাঃ জাবেদ হিজবুল্লাহ ও শিক্ষার্থী সনক হাজরা।

অবসর প্রাপ্ত শিক্ষকের উদ্দেশ্যে বক্তব্যে বক্তারা বলেন, ‘একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ ৩৯ বছর শিক্ষকতা করেছেন। এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। উপজেলার মধ্যে যেকোন অনুষ্ঠানে স্কুলটা যাতে হয় সে জন্য তিনি সহযোগীতা করতেন সকল শিক্ষকদের। শিক্ষার যে পরিবেশ প্রয়োজন তার জন্য তিনি আপ্রান চেষ্টা করতে। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।’

পরে অবসর প্রাপ্ত শিক্ষক আয়েশা বেগমকে, সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। তাছাড়া বিদায়ী শিক্ষকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর