শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কাউকে এখন না খেয়ে থাকতে হয় না: কৃষিমন্ত্রী

প্রতিদিনের মৌলভীবাজার অনলাইন ডেস্ক / ২৫৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩ মার্চ, ২০২৪

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, কাউকে এখন না খেয়ে থাকতে হয় না। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে খাদ্য নিরাপত্তায় অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের বর্মা ছড়া চা বাগানে চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অর্থের অভাবে বিনা চিকিৎসায় কেউ মারা যাক আওয়ামী লীগ সরকার সেটা চায় না। তাই বর্তমান সরকার হতদরিদ্র অসচ্ছল মানুষদের সুচিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করে যাচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশের মানুষ যেন শান্তিতে থাকে। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে কাজ করছি বলে উল্লেখ করে তিনি বলেন, জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সবার কাজ হচ্ছে মানুষের ভালো মন্দ দেখা। মানুষের কল্যাণ হয় এমন কাজ খুঁজে বের করা।

এ সময় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় ব্যানার্জী প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে মন্ত্রী কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর