শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক : / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩ মার্চ, ২০২৪
সংগ্রহীত..

বেইলি রোডসহ সকল আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। আগুনের ঘটনায় প্রকৃত দায়ীদের গ্রেফতার এবং হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে এতে। রোববার (৩ মার্চ) ইউনিস আলী আকন্দ নামের এক আইনজীবী রিট আবেদনটি করেন।

এ বিষয়ে রিটকারী আইনজীবী বলেন, বেইলি রোডসহ সকল আবাসিক এলাকায় রেস্টুরেন্ট এবং বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনায় নিহতের স্বজনদের ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের একটি বহুতল ভবনে আগুন লাগে। এতে প্রাণ হারান ৪৬ জন। এ ঘটনায় এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন বলে শনিবার জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল নেন।

উল্লেখ্য, আগুন লাগা ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট, চা-কফির দোকান ‘চুমুক’, স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইনের আউটলেট ছিল বলে জানা যায়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর