সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

মৌলভীবাজার ইয়াবাসহ আটক -১

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২ মার্চ, ২০২৪

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ মিনার মিয়া(৬২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।আটককৃত মিনার মিয়া ইজরাপাড়া (পূর্ব কাগাবালা) এলাকার মৃত জইন উদ্দিনের ছেলে।

শুক্রবার (১লা মার্চ) সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের ইজরাপাড়া এলাকায় এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে।

এসময় ইজরাপাড়া (পূর্ব কাগাবালা) এলাকার জনৈক নাসির মিয়ার নির্মানাধীন বাড়ীর সামনে থেকে মিনার মিয়াকে আটক করা হয়।

আটককৃত মিনার মিয়ার দেহ তল্লাশী করে তার হেফাজতে থাকা একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর