সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

নামাজে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

ডেস্ক রিপোর্ট / ১৯৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

টাঙ্গাইলের ভূঞাপুরে নামাজ পড়াতে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে রফিকুল ইসলাম (৫০) নামে এক মাদরাসাশিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া (ভাবির ঘাট) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শিক্ষক রফিকুল ইসলাম উপজেলা নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

তিনি উপজেলার নিকরাইল ইউনিয়নের খাশবিয়ারা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে এবং সারপলশিয়া তালুকদার বাড়ি জামে মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন।

প্রতিবেশী হাসান মাহমুদ জানান, ভোরে তিনি স্থানীয় তালুকদার বাড়ি জামে মসজিদে ফজর নামাজ পড়াতে বের হন। পরে সারপলশিয়া ভাবির ঘাট এলাকায় রাস্তার পাশে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

এরপর তাকে উদ্ধার করে পাথাইলকান্দি মা ও শিশু জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত গাড়ির ধাক্কায় রাস্তা পড়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধে তিনি মারা যান।

নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ বলেন, ‘প্রতিদিন ভোরে পায়ে হেঁটে তালুকদার বাড়ি মসজিদে নামাজ পড়াতে আসতেন তিনি। বৃহস্পতিবার ভোরে নামাজ পড়াতে আসার পথে সারপলশিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর